যশোর সদর উপজেলায় মো. মারুফ (২৮) নামে এক যুবদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের হাইকোর্ট মোড়ে বিএডিসি অফিসের পাশে নিজ দোকানে এ ঘটনা ঘটে।
মো. মারুফ শেখহাতি মোল্লাপাড়ার আইয়ূব হোসেন ছেলে।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, শহরের হাইকোর্ট মোড়ে বিএডিসি অফিসের পাশে মারুফ মুদি দোকান চালাতো। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে ২ যুবক এসে এক রাউন্ড গুলি ছোড়ে ও ২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় মো. মারুফ আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
তিনি আরও জানান, মারুফ বিএনপির’র সক্রিয় কর্মী ছিলেন। তার নামে থানায় ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফুল কবির সুমন বলেন, মারুফ যুবদলকর্মী ছিল।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





