নির্বিচারে বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি,রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ও সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবীতে দেশব্যাপী ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ৩৭ তম দিন ও হরতালের ৪র্থ দিনে নগরীতে মিছিল ও অবরোধ করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।
বুধবার সকাল সোয়াসাতটায় নগরীর দৌলতপুরে অবরোধের সমর্থনে মিছিল করে ইসলামী ছাত্রশিবির।
এসময় উপস্থিত ছিলেন, হাসানুল বান্না,আব্দুল হালিম, মোহায়মিন, জাহাঙ্গির প্রমুখ।
অপর দিকে সকাল সাতটায় নগরীর সোনাডাঙ্গা-গল্লামারি রোডের ডেল্টা টাওয়ার সামনে মিছিল করে জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানা। এদিকে সকালে খালিশপুরে মিছিল করেছে জামায়াতে ইসলামী।
ইআর





