গাজীপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্র মামুন হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্টতিবার আড়াইটার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভুইয়া এ রায় দেন।
এছাড়া রায়ের প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামিরা হচ্ছেন গাজীপুর মহানগরীর পূবাইল হাড়িবাড়িটেক এলাকার আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার (৩২)।
একই এলাকার হামিদ ভুইয়ার ছেলে শাকিল ভুইয়া (৩০) ও ইকবাল হোসেন ভুইয়া (৩২) এবং কুড়িগ্রামের বাজারহাট থানার মজিবুর রহমানের ছেলে আবূ সায়েম (৩৪)।
গাজীপুরের অতিরিক্ত পিপি আতাউর রহমান খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ২০০৪ সালের ১০ আগস্ট স্থানীয় ৮ম শ্রেনীর ছাত্র মামুনকে ফুঁসলে নিয়ে যায়, তিনদিন পর হাড়িকারিরটেক এলাকার শাহজানের বাড়ির পূর্ব পাশে সেফটি ট্যাংকির ভেতর মামুনের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় মামুনের পিতা যদুপুর তানায় একটি হত্যামামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালে ১১ মার্চ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
মামলায় ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয়া হয়।
এআই





