ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দিগম্বর করার প্রতিবাদে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার উপজেলায় অর্ধ দিবস হরতাল ডেকেছে।

মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গৌরীপুর উপজেলা সদরে এ হরতাল পালিত হবে।

সোমবার দুপুরে দিগম্বরকারীদের বিচার দাবিতে গৌরীপুর কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

রোববার বিকালে উপজেলার কলতাপাড়া বাজার এলাকায় মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কলেজ শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদকে (৫৯) জনসম্মুখে দিগম্বর করে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকিরের ক্যাডারা।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর