২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিনে রাজধানীর মহাখালীতে মিছিল করেছে তিতুমীর কলেজ শিবির।

বুধবার সকাল সাড়ে ৮ টায় মহানগরী উত্তর শিবিরের শিক্ষা সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিলের নেতৃত্বে মহাখালীর ওয়্যারলেসগেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির তিতুমীর কলেজের নেতাকর্মীরা।

এ সময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শিবির সভাপতি সোয়াইব আকতার, আইএইচটি সভাপতি শহিদুল ইসলাম, তিতুমীর কলেজ সেক্রেটারি জামাল উদ্দিন, সাবেক তিতুমীর কলেজ সভাপতি রেজাউল করিমসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা।

ইআর