রাজশাহীর বাঘা পৌর জামায়াতের আমির অধ্যপক সাইফুল ইসলাম-সহ তিন জামাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৭১-এ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ সুপ্রিশ কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী ডাকা হরতালের অংশ হিসাবে বাঘায় নাশকতার পরিকল্পনা ছিল পৌর জামায়াতের।
এমন তথ্যের ভিত্তিতে রোববার ভোর রাতে পৌর জামায়াতের আমির অধ্যপক সাইফুল ইসলাম-সহ উপজেলা জামায়াতের সুরা সদস্য আকরাম আলী ও পৌর জামাতের সুরা সদস্য সাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে বিগত সময়ের দায়ের করা নাশকতা মামলাতেও নাম রয়েছে।
এআই





