রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এনায়েত হোসেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে সিটি হার্ট শপিং সেন্টারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এমই





