মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক সাইজ উদ্দিন (৪৩) দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চালককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে ট্রাকটি ঢাকা যাওয়ার পথে ভৌরববাজার এলাকা অতিক্রম করছিল। এসময় ৭/৮ জন যুবক ট্রাকের গতিরোধ করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় চালকের মুখ আগুনে ঝলসে যায়।

খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

জেএ