রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮ উপজেলায় বিভিন্ন মামলায় ৫৩ আসামিকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত।

বুধবার (১১ মে) ভোর থেকে বৃহস্পতিবার (১২ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদেরকে এতোদিন গ্রেফতার করা সম্ভব হয়নি।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান বিষয়টি জানান।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, গ্রেফতারকৃতদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এমই