মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার উপজেলা পর্যায়ের শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ের তিন ক্যাটাগরিতে ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত প্রথম স্থান অধিকারী ২২টি প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকারী হয় ।
মাধ্যমিক পর্যায়ে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম,চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় দ্বিতীয় ও টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান এবং কলেজ পর্যায়ে শ্রীপুর সরকারি কলেজ প্রথম,টিকারবিলা বঙ্গবন্ধু সরকারি কলেজ দ্বিতীয় ও আলহাজ্জ আলতাফ হোসেন মহিলা কলেজ তৃতীয় স্থান অধিকারী হয় ।
উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারী দলগুলোই শুধমাত্র জেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে ।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলম। প্রতিযোগিতার বিচারকার্যে নিয়োজিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী,জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শিশির শিকদার,উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তি রানী দত্ত প্রমূখ । এসময় প্রতিযোগিরা ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সাইফুল্লাহ/এমআর





