গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে বিভিন্ন নাশকতার ভিডিও ফুটেজ দেখে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর মিয়াখান নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃতের নাম মো. আব্দুল্লাহ প্রকাশ মারুফ (২০)। তিনি চলতি বছর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেছেন।
বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেছে জানিয়েছেন, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ও পরে যেসব নাশকতা হয়েছে এগুলোর মধ্যে ভিডিও ফুটেজে আব্দুল্লাহ প্রকাশ মারুফের অংশগ্রহণ দেখতে পাওয়া যায়।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





