গাজীপুর জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে রোববার বিকেলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা এবং খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে কয়েক দুর্বৃত্ত ভিআইপি সাতাইশ পরিবহণের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনে বাসটির সব আসন পুড়ে গেছে।
একে





