গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রায়হানুল ইসলাম রায়হান (২৬) ও আলমগীর কবীর (২৮) নামে শিবিরের দুই কর্মীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ সদস্যরা অভিযান চালিয়ে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের গাছুরবাজার এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করে। পরে র‌্যাব তাদের সাদুল্যাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাদুল্যাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকরা গাছুরবাজার এলাকায় নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

রায়হানুল ইসলাম রায়হান সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং আলমগীর কবীর গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার পূর্বপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।

কেএইচ