আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে রাজধানীতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিজিবি হেড কোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এক ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

পরে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডিকে বলেন, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তবে বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি সদস্য মোতায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির আলোকে রাজধানী থেকে আবার বিজিবি প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

জেইউ