সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ১৫, ১৬ ও ১৭ নভেম্বর (শনি, রবি ও সোমবার) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদন সংগ্রহ করতে পারবেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা যাবে।
উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
আগামী ১৭ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইসহাক হোসেন তালুকদার গত ৬ অক্টোবর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। পরে গত ২৮ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সংসদ সচিবালয়।
এমআর/এসএইচ





