লালমনিরহাটের হাতীবান্ধায় বিড়ি ও সিগারেট বৈষম্য মুলক শুল্ক নীতি ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিড়ি শ্রমিকরা।

বৃহস্পতিবার (০১ জুন) বিকালে উপজেলার মেডিকেল মোড়ে বিক্ষোভ মিছিল শেষে তারা সড়ক অবরোধ করেন।

অবরোধে শ্রমিকরা বলেন, এবারের বাজেটে সিগারেটে মাত্র ২৮% শুল্ক ধরা হয়েছে, অথচ বিড়িতে শুল্ক ধরা হয়েছে ১৯৫%। ফলে সারা দেশে প্রায় ২৫ লক্ষ বিড়ি শ্রমিক বেকার হয়ে যেতে বসেছে।  বিড়ি শিল্প বন্ধ করার আগে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরী করতে হবে। শ্রমিকরা এ বৈষম্য নীতির জন্য অর্থমন্ত্রীকে দায়ী করেন।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয় বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতা আমিনুর রহমান ও নারায়ন চন্দ্র প্রমুখ।

নুরনবী/এমই