মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফাতারের দাবিতে ছাত্র সেনার ডাকে সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়। সকালে হরতালে পিকেটিং করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ৮টার দিকে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মোশরফ হোসেন (২২), তাজুল ইসলাম (২০) ও শামছুল ইসলাম (১৮)।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ