বরিশাল-ঝালকাঠি সড়কে মাহেন্দার ধাক্কায় রাহাত খান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৬টায় শেবাচিম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাহাত খান বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রশীদ খানের ছেলে।

বরিশাল শেরেই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, রাত ৯টার দিকে রাহাত খান মোটরসাইকে শ্বশুরবাড়ি ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিলেন।

পথিমধ্যে বরিশাল জেলার সীমান্তবর্তী ঝালকাঠির রায়পুর কাছাড়ি বাড়ি এলাকায় একটি অজ্ঞাত মাহেন্দার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর