লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অপ্রাপ্তবয়স্ক কনেকে বিয়ে করার সময় বর জাহিদুল ইসলামকে একমাসের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বি এ রায় দেন।
রোববার রাত ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার তবারক আলীর বাড়িতে বাড়ি থেকে জাহিদুল ইসলামকে আটক করে পুলিশ।
জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাঞ্চেশ্বরের দুল্লারপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলিম জানান, রোববার রাতে বাল্যবিয়ে হচ্ছে- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বির নেতৃত্বে থানা পুলিশ কালীগঞ্জ উপজেলার মানিক বাজারের তবারক আলীর বাড়িতে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী, মৌলভী ও কনেসহ কনের বাবা পালিয়ে যান। পরে বিয়ের আসর থেকে বর জাহিদুল ইসলামকে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল জানান, ভ্রাম্যমাণ আদালত বর
এমকে





