সুনামগঞ্জে হরতালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারিকসহ বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা যায়।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
ছাত্রদল নেতা আব্দুল বারিককে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ





