কমিটি গঠন কেন্দ্র করে শুক্রবার ফেনীর দাগনভূঞায় ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দাগনভূঞা থানায় এ মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আবুল ফয়সল।
তিনি জানান, এ ঘটনায় আসিফ গ্রুপের হিমেল ও একরাম গ্রুপের মনজুকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোরবান আলী বাদী হয়ে আসিফ গ্রুপের নিজাম, জুয়েল ও হিমেলসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ বাদী হয়ে মামলা দায়ের করেন একরামুল একরাম, রাসেল ও সাইফুলসহ ১৫ জনের নাম উল্লেখ করে।

এআর