মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ককটেলগুলো উদ্ধার করে পুলিশ।

শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, হরিশপুর গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় সাতটি ককটেল দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। তাজা ককটেলগুলো জর্দ্দার কৌটায় ভর্তি ছিল।

কেএইচ