সিলেটে অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল ও ছোরা উদ্ধার করা হয়। 

শনিবার ভোরে উপজেলার শিবেরবাজার মেঘারগাঁও রাস্তার মোড় থেকে জালালাবাদ থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো- জালালাবাদ ইউনিয়নের ফকিরেরগাঁও গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জুনায়েদ আহমদ (২২) ও একই উপজেলার দস্তি শিবেরবাজার গ্রামের ফয়েজ উল্লাহর ছেলে বাবুল মিয়া (২৮)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতি মামলা রয়েছে।

ঢাকা. ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ