ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংষর্ঘে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন থেকে চারজন।

শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মাইজবাড়ি পাঁচমাইল স্থানে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী বাস ও মুক্তাগাছাগামী আটোরিকশার মধ্যে এই সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, নিহত একজনের নাম বাবুল সিকদার (৫০)। তিনি স্বর্ণ ব্যবসায়ী। আরেকজন টেনু (৩৫)।

এদিকে আহতদের মধ্যে জহুরুল ইসলাম (২৭), অজ্ঞাত পরিচয় স্কুলছাত্রী (১৮) ও অজ্ঞাত পরিচয় বৃদ্ধ (৫০)। এর মধ্যে জহুরুল ও স্কুল ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই