রংপুরে বিভিন্ন মামলায় বিএনপি- জামায়াতের ৬ জনসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার দুপুরে পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কোতয়ালী থানায় বিএনপির একজন, মিঠাপুকুরে শিবিরের একজন, পীরগাছায় বিএনপির তিনজন এবং জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
রংপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, বিএনপি-জামায়াত ছাড়াও হত্যা, মাদক বিক্রি, মাদক সেবন, ডাকাতির মামলায় আরো ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেএইচ





