বিএনপি সরকারের আমলে রেলের কোন উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
কাজীর হাট শহীদ আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সত্তর বছর পূর্তি উৎসব উদযাপনে স্কুল মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান সরকারের আমলে রেলের একশ ভাগ উন্নয়ন সম্ভব হয়েছে- আর বিএনপি সরকারের আমলে রেলের কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন শেখ হাসিনা সরকারের আমলে রেলের উন্নয়ন করার কারণে সড়ক পথের উপরে যাত্রীদের চাপ কমেছে তাই সড়ক দূর্ঘটনাও হ্রাস পেয়েছে।
তিনি বলেন,বিএনপির উদ্দেশ্য ছিলো রেলওয়ে ধ্বংস করা। গোল্ডেন হেন্ডসেকের মাধ্যমে তারা রেলপথকে ধ্বংস করে দিয়েছে।
তিনি রেলওয়ের বাজেটের বিষয়ে তুলে ধরে বলেন, বিএনপির সময়ে রেলওয়ের বাজেট ছিল ৫০০ কোটি, আর আওয়ামীলীগের আমলে রেলওরয়ে বাজেট করা হয়েছে ১৬ হাজার টাকা কোটি টাকা।
তিনি উল্লেখ করেন, ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে রেল মন্ত্রণালয়ের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, সড়ক ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জাফর উল্ল্যাহ, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এম এ হাসেম, নিরপাদ সড়ক চাই আন্দোলনের আহবায়ক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, স্কুল কমিটির সভাপতি ফজলুল হক কিরন ও প্রধান শিক্ষক বাবু কার্তিক লাল ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানের আহবায়ক মোঃ আবু নাসের টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে গুণীজন, মুক্তিযুদ্ধা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষকসহ প্রায় ৪ হাজার জনকে সংবর্ধনা দেয়া হয়।
মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
সোহেল/জারিফ





