অবরোধ ও হরতালের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে মিছিল-সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ ও শ্রমিক লীগ।

বৃহস্পতিবার সকালে শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল দু’টি বের হয়। পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত, নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জিএম আরমান, সাখাওয়াত হোসেন সুমন, বন্দরের যুবলীগ নেতা আবুল বাশার প্রমুখ।

মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিমউদ্দিন প্রধানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নাসিকের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন সুজন, ইকরামুল হাসান রেজু, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার প্রমুখ।
জেআই