বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কোন প্রভাব বাংলাদেশে পড়েনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রায় ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রপ্তানী লক্ষমাত্রা অর্জনে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের পক্ষ থেকে সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এআর





