বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বাজারের দক্ষিণ পাশে মানাস খালের উপর নির্মিত ব্রিজের এ্যাপ্রোস ওয়াল মেরামত করার পর পুনরায় সারিয়াকান্দি-ধুনট সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

রোববার বিকাল ৫টার থেকে পুনরায় যান চলাচল শুরু হয়।

এর আগে রৌহাদহ পয়েন্টে বাঁধ ভাঙা পানির স্রোতে ব্রিজের এ্যাপ্রোস ওয়াল ধসে ব্রিজটি হুমকির সম্মুখীন হয়ে পড়ায় বুধবার (২ সেপ্টেম্বর) থেকে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সারিয়াকান্দি-ধুনট সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকে।

সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী (এলজিইডির) শাহ মো. শহিদুল হক জানান, জনগুরুত্বপূর্ণ ব্রিজটি রক্ষায় বালু ভর্তি বস্তা ফেলে ব্রিজটি সচল করা হয়েছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ