রাজধানীর শ্যামলী এলাকায় আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী সড়কে নেমে আসেন।
গতকাল সোমবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শ্যামলীতে সড়ক অবরোধ করেছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এমই





