মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় শিক্ষক দম্পত্তির বাসায় চুরির দায়ে আরও ৫ ডাকাত কে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এস আই মমিনুল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, বুধবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় একদল পুলিশ শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকাতে অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার কেনাবুধন্তী গ্রামের কালু মিয়ার ছেলে  ডাকাত আব্দুল্লাহ  ও বি-বাড়ীয়া জেলার সুলতানপুর গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে ডাকাত সোহেলকে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার সকালে আটককৃত ডাকাতদের তথ্য অনুসারে চুরির সাথে জড়িত থাকায় আরও ৩ ডাকাতকে ঢাকার বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হল মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের অলিউর রহমানের ছেলে  আতাউর রহমান আতাউর, একেই উপজেলার বেঙ্গাডুবা এলাকার নূর আলীর ছেলে  আলাউদ্দিন, নাছিরনগর উপজেলার ছোয়েরকুড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে  আলমগীর।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা আব্দুল বাছেদ জানান আটককৃত ডাকাতদের  বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]