মৌলভীবাজার জেলা ও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে তাদের আটক করা হয়।
আকটদের মধ্যে রয়েছে, মৌলভীবাজার সদর থানায় চারজন, রাজনগরে দুই, শ্রীমঙ্গলে দুই, কমলগঞ্জে সাত, কুলাউড়ায় তিন ও জুড়ী থানায় একজন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জেলা ও উপজেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
কেএইচ





