শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুজ্জামান মানিক সরদার আনারস প্রতীক নিয়ে ৪৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম খলিল বেপারী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৩৩ ভোট।
মোট তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। এরা হলেন, কামরুজ্জামান মানিক সরদার (আনারস), ইব্রাহীম খলিল দোয়াত (কলম) ও ওয়াসিমুজ্জামান ওয়াসিম (মোটর সাইকেল)।
ইউনিয়নটিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৩৪৫ জন। এর মধ্যে ভোট পড়েছে প্রায় ১২ হাজার।
সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজ সরদার সম্প্রতি মৃত্যুবরণ করলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শুন্য হয়।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





