বগুড়ার ধুনটে দুর্গাপূজা উদযাপনে ২১টি মণ্ডপের জন্য জি আর কর্মসূচির আওতায় ৯.১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার দুপুর ১২টার দিকে এ চাল বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম রিয়াজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমুখ।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ