সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারের ক্রুড অয়েলের মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এনে মে মাসের জন্য এই মূল্য সমন্বয় করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারের গড় মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনা করে এপ্রিল মাসের দাম সমন্বয়ের সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় সেই সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। ফলে দাম বাড়ার কারণে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ বাড়বে, যা বিদ্যুতের দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস