রাজনৈতিক সহিংসতার  প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় বরিশাল নগরীর চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রাণের ৭১ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সাবেরা খাতুন স্কুলের প্রধান শিক্ষক সুভাশ চন্দ্র হাওলাদার, কারিগড়ি কলেজ বিআইটিসির শিক্ষক আনিসুর রহমান, বিট এর শিক্ষক আসাদুজ্জামান টিটু, জেলা কৃষকলীগ নেতা মিজানুর রহমানসহ প্রমুখ।

এসএইচ