বরিশালের কীর্তনখোলা, হিজলার মেঘনা ও মেহেন্দীগঞ্জে আরো ১২ জেলেকে আটক করেছে জেলা মৎস বিভাগ ও কোস্টগার্ড। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মৎস অধিদপ্তরের মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস অফিসার (সদর) জাহাঙ্গীর বিশ্বাসের উপস্থিতিতে কোস্টগার্ড বরিশালের তেঁতুলিয়া নদীর লাহারহাট পয়েন্টে অভিযান পরিচালনা করেন।

এসময় সেখানকার নদী থেকে মাছ আরোহণের সময় ৯ জন জেলেকে আটক করে তারা।

তিনি জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে বিচারক সীতেশ চন্দ্র সরকার প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

জেলা মৎস অধিদপ্তরের মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস আরো জানান, এর আগে মঙ্গরবার দুপুরে উপজেরা মৎস কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে ও কোস্টগার্ডের চলমান অভিযানে মাছ শিকারের সময় মেহেন্দীগঞ্জের নদী থেকে ১ জেলেক আটক করা হয়। পাশাপাশি ৩৮ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বানারীপাড়া উপজেলা মৎস কর্মকর্তা প্রনব কুমারের উপস্থিতিতে চলমান অভিযানে সন্ধ্যা নদী থেকে একই অপরাধে ২ জেলেকে আটক করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদী থেকে একই অপরাধে ২ জেলেকে আটক করা হয়েছে। নদীতে মাছ ধরা বন্ধ রাখার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

জেইউ