হরতালের সমর্থনে রাজধানীর হাতিরপুলে মিছিল করেছে জামায়াতে ইসলামী নিউমার্কেট ও কলাবাগান থানা।

বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত মিছিলটি হাতিরপুল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নিউমার্কেট থানা জামায়াতের আমীর মোঃ নুরন্নবী মানিক বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার ইসলামকে সহ্য করতে পারে না। তারা ইসলাম ধ্বংসের কাজে লিপ্ত। তাই তারা একের পর এক ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করছে।

তিনি বলেন, ইসলামের বিরোধী শক্তি যত বড়-ই হোক না কেন তারা কখনো বিজয়ী হতে পারবে না। সর্বোচ্চ ফয়সালা আসবে আল্লাহর পক্ষ থেকে। ধৈর্য ও সাহসীকতার সাথে মিছিলে অংশগ্রহন করার জন্যে সকল নেতাকর্মীদের ধন্যবাদ।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউমার্কেট ও কলাবাগান থানার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোঃ মুজাহীদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডাদেশ আপীল বিভাগের রায়ে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী বুধবার হরতালের ডাক দেয় দলটি।

এমকে