করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের বিষয়ে মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া যাবে না। যে সিদ্ধান্ত নেয়া হবে তা প্রধানমন্ত্রীই নিবেন। করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বরেন, ২৫ মার্চ জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ বিষয়ে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এসময় ওবায়দুল কাদের জানান, করোনা আমাদের অভিন্ন শত্রু, দোষারোপ ও গুজব না করে সম্মিলিত করোনা মোকাবলোয় বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। মুজিব বর্ষের অনুষ্ঠান পুনবিন্যাস, সংসদ অধিবেশন ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করেছে। দলীয় কর্মসূচীও বাতিল করা হয়েছে।

তিনি বলেন, জনসমাগম না হয় এমনভাবে প্রচারণা চালাতে হবে করোনার বিরুদ্ধে। এজন্য সহায়তা করতে হবে স্থানীয় প্রশাসনকে। খাদ্য সংকট সৃষ্টি ও গুজবের বিরুদ্ধে অবস্থানের নির্দেশনাও দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

উল্লোখ্য : বাংলাদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। মারা গেছেন ২ জন। আইসোলেশনে আছেন ৪০ জন। ২০ জনের সিকিৎসা চলছে।

এএস