শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, মাধবপুর উপজেলার নোয়াপাড়া-শাহজীবাজার স্টেশনের মাঝামাঝি স্থান থেকে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মাধবপুর উপজেলার ইটাখোলা-তেলিয়াপাড়া স্টেশনের মাঝামাঝি এলাকা থেকে ৩৩ বছর বয়সি এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এদের পরিচয় জানার চেষ্টা চলছে।





