জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ট, নিরপেক্ষ এবং গনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী।

সুপ্রীম র্কোটবার এ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ী প্রমান করে বর্তমান সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে না। বিএনপির চরিত্র হলো, তারা বিজয়ী হলে মিষ্টি বিতরন করে আর হেরে গেলে ফল বর্জন করে।


আজ বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।


বিএনপি কে উদ্দ্যেশ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলে তারাও ভালো ফলাফল করতে পারে।

ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়ন এবং শান্তির ধারা বজায় রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। কুষ্টিয়া- ভেড়ামারা মহাসড়কের উন্নয়ন কবে হবে, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে কুিষ্টয়া-ভেড়ামারা মহাসড়কের কাজ শুরু হবে। এবং আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই কাজ শেষ হবে।

তিনি বলেন, টেন্ডারসহ সকল প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। এখন বাকি ঠিকাদারী প্রতিষ্টানকে ওর্য়াকওর্ডার দেওয়া। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপত্বিত করেন বিদ্যালয় পরিচালনা পর্যদেও সভাপতি কাউন্সিলার মো. নাইমুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেড়ামারা সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ফারজানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির আহবায়ক আফরোজা হক রিনা, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল মারুফ, পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেক, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী প্রমুখ।


সবুজ/এএস