টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মুন্নি আক্তার (২০)।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নি আক্তার করটিয়া ইউনিয়া ইউনিয়নের সোনালিয়া গ্রামের মজনু মিয়ার মেয়ে।

টাঙ্গাইল রেলস্টেনের সহকারী স্টেশন মাস্টার শাহিন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। রেল পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

এমবি