নওগাঁর রাণীনগরে মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিরাট ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলম -এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।
অন্যান্যদের উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, জিএম মাসুদ রানা জুয়েল, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, সাংগঠনিক সম্পাদক ও কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে পূনরায় রনজিৎ সাহাকে সভাপতি ও শহিদুল ইসলাম প্রাং কে সাধারণ সম্পাদক করে মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আওরঙ্গজেব/এমবি





