যশোরের বেনাপোল পোর্ট-থানার বলফিল্ড মাঠ থেকে ৩০ গ্রাম হেরোইনসহ আসাদুল হক আশা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে তাকে আটক করা হয়। আশার বাড়ি ওই একই এলাকায়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আশা হেরোইন নিয়ে বেনাপোল থেকে যশোর যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের (এসআই) শাহাবুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ