সন্ত্রাসীদের হামলায় জীবন, নাহিদ ও ইমন নামে যুবলীগের তিন কর্মী আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯ টার দিকে নাটোরের সদরের ভবানীগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন জানান, শুক্রবার রাতে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় যুবলীগ নেতা গোপালের অফিসে বসে ছিল ওই যুবলীগকর্মীরা।

এ সময় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়।

এআর