সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে শহরের পৌর এলাকার মালশাপাড়া মহল্লার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার এস আই রেজাউল করিম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বিরুদ্ধে সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে।

এমকে