নগরীর স্টেশন রোডের প্যারামাউন্ট সিটি হোটেলের সামনে থেকে আবদুর রহিম (৩৮) নামে ট্রেনের এক টিকিট কালোবাজারিকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৪০টি আসনের ২৫টি টিকিট উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ গোফরান জানান, ঈদকে সামনে রেখে টিকিট কালোবাজারিরা তৎপর হয়ে উঠেছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এসময় তার কাছ থেকে ২৫টি টিকিট উদ্ধার করা হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও মহানগর গোধূলীর ২১টি এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ৪টি টিকিট ছিলো। টিকিটগুলোর যাত্রার সময় ২১ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ