দেশব্যাপী ক্রসফায়ারে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণ গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা হরতালের ৪র্থ দিনে ময়মনসিংহে মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী।

বুধবার সকাল ৯টার দিকে শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে একটি মিছিল শহরের ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আকুয়া মাদরাসা কোয়ার্টার গোরস্থানের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, শিবির নেতা খন্দকার আবু হানিফ প্রমুখ ।

এআর