চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভাঙচুর ও সাংবাদিকদের পিটিয়ে আহত করা মামলার আসামি যুবলীগ কর্মী শান্তি (২৮) ও আলিফ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শহরের পলাশপাড়া স্কুলের কাছ থেকে একই পাড়ার মৃত শাজাহান মল্লিকের ছেলে যুবলীগ কর্মী শান্তি ও জীবননগর বাসস্ট্যান্ড পাড়ার আসলাম আলী আলিফকে গ্রেফতার করে।
গত ২৩ অক্টোবর দুপুরে যুবলীগের কর্মীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ক্লাবে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় যুবলীগের কর্মীদের লাঠির আঘাতে বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মরিয়ম শেলী, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, দি নিউ নেশন প্রত্রিকার প্রতিনিধি মিজানুল হক মিজান ও চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচি আহত হন।
এছাড়াও প্রেসক্লাবের সামনে থাকা সাংবাদিকদের দুটিসহ মোট ৭টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।
এ ঘটনায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সরদার আল আমীন বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
জেএ





