টাঙ্গাইলে দুটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উর্ত্তীণ কাঁচামাল ও রং ব্যবহারের দ্বায়ে দুইজনকে দুই মাস ১৫ দিনের জেল ও ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা আইসক্রিম ফ্যাক্টরিতে র্যাবের ভ্রাম্যমাণ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
টাঙ্গাইল র্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকায় দুটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।
এ সময় নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি আর মেয়াদ উর্ত্তীণ কাঁচামালগুলো ও বিষাক্ত রং ব্যবহার করার দ্বায়ে কারখানার মালিক মাসুম মিয়াকে (৪৫) ও সোহেল মিয়াকে (২৬) আটক করা হয়।
পরে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুলভ কান্তি চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও ৬৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল ধ্বংস করেন।
জেআই





